মৌলভীবাজারে কালবৈশাখীর তাণ্ডব, জেলা জুড়ে বিদ্যুৎ বিপর্যয়
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় দফায় দফায় কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এতে জেলার বিভিন্ন উপজেলার ২২৫ স্থানে ছিঁড়ে গেছে বৈদ্যুতিক তার, ভেঙে পড়েছে ১৯টি খুঁটি। ফলে বিস্তীর্ণ গ্রামাঞ্চল অন্ধকারে ডুবে গিয়ে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।
সরেজমিনে কমলগঞ্জ, রাজনগরসহ কয়েকটি এলকায় দেখা যায়, গত ২৪ ঘণ্টায় অন্তত ৪ বার কালবৈশাখী ঝড় তাণ্ডব চালিয়েছে। এতে অসংখ্য স্থানে গাছ পড়ে বিদ্যুৎ-এর তার ছিঁড়ে যায়। কমলগঞ্জের পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ওপর বিশাল গাছ পড়ে লাইন ছিঁড়ে গেছে, এসময় তিনটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়, শমশেরনগর বাজারে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে, রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের খুঁটি ভেঙে পড়েছে। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় বৈদ্যুতিক লাইনের ওপর গাছ ও বাঁশ পড়েছে।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় কয়েক দফা কালবৈশাখী ঝড় অতিবাহিত হয়েছে। এতে সদর উপজেলা, কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া, শ্রীমঙ্গলসহ জেলার সাতটি উপজেলায় বিদ্যুতের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঝড়ে জেলার ৯ হাজার ৬২২ কিলোমিটার বিদ্যুৎ লাইনে ১৯টি খুঁটি ভেঙে পড়ে, ২৩টি খুঁটি হেলে পড়েছে, ২২৫ স্থানে তার ছিঁড়ে গেছে। ৪২১ স্থানে লাইন হেলে পড়েছে, ৫৬টি মিটার ভেঙে গেছে ও ২৭টি ট্রান্সফরমার নষ্ট হয়েছে। দ্রুত লাইন মেরামত করার চেষ্টা চলছে।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় সব গ্রাহকদের ধৈর্য ধরতে ও সমিতির কাজে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী সুজিত কুমার বিশ্বাস বলেন, ২৪ ঘণ্টায় কয়েকবার কালবৈশাখী তাণ্ডবে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতির সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন ও বিভিন্ন জায়গায় খুঁটি ভেঙেছে এবং বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়েছে।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামত করে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল করার জন্য সমিতির জনবল এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের জনবল সবাই সম্মিলিতভাবে মাঠে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed