ছাতকে ২০০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ১
ছাতক প্রতিনিধি: ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ২০০ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত সুকেষ আচার্য (৩৮) দোয়ারাবাজার থানার পানাইল নতুনপাড়া (দোহালিয়া) গ্রামের মৃত উপেন আচার্যা এর ছেলে।
বুধবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ছাতক পৌরসভার কোর্ট পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে থানার এস আই মোঃ সিকন্দর আলী মাদককারবারি সুকেশ আচার্যকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ২০০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। বিদেশি মদের মধ্যে ১১০ বোতল ফেন্সিডিল জাতীয়, ৬৮ বোতল এসি ব্ল্যাক ও ২২ বোতল ম্যাকডোয়েল’স জাতীয় মদ রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছাতক থানায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান এস আই মোঃ সিকন্দর আলী।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed