বাবার ওপর অভিমান করে ছেলের আত্মহত্যা
আনোয়ার হোসেন রনি, ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাবার সঙ্গে রাতে ঝগড়া হয় ২৪ বছর বয়সী শায়েখ মিয়ার। এতে অভিমান করে সকালে ধড়ি দিয়ে গাছের সঙ্গে বেধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
বুধবার (১৩ নভেম্বর) সকালে ছাতক উপজেলার ছৈলাআফজলাবাদ ইউনিয়নের লাকেশ্বর বাজার পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে উপজেলার লাকেশ্বর বাজার পশ্চিমপাড়া গ্রামের হারিস আলীর ছেলে।
পুলিশ জানায়, বুধবার ভোরে বাড়ি থেকে বের হয়ে যায় শায়েখ মিয়া। সকাল ৮টায় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তার খোঁজ করতে থাকে। খোঁজার এক পর্যায়ে বাড়ির পাশে গাছের ডালে তার ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন। পরে থানা পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে।
ছাতক থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম শফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে বাবা ও ছেলের মধ্যে ঝগড়া হয়। বুধবার সকালে পরিবারের অজান্তে বাড়ির পাশের গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, মূলত বাবা মায়ের ওপর অভিমান করে সে আত্মহত্যা করেছে।
Related News
ধোপাজান-চলতি নদীতে নজরদারি ফাঁকি দিয়ে কৌশলে বালু লুট
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধোপাজান-চলতি নদীর বালু লুট প্রতিরোধ ও জড়িতদের শনাক্তে নদীর মোহনায় সিসি ক্যামেরাRead More
সুনামগঞ্জের মানবপাচারকারী ভাই-বোন সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে মানবপাচার ও দমন আইন দায়েরকৃত মামলায় ভাইবোনকে গ্রেপ্তার করা হয়েছে।Read More



Comments are Closed