রেললাইনে বসে আড্ডা, ট্রেনে কাটা পড়ে নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তারা রেললাইনে বসে আড্ডা দিচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
সোমবার (১১ নভেম্বর) উপজেলার আলাউদ্দিননগর এলাকার রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাটগ্রাম রেলওয়ে স্টেশনমাস্টার নুর আলম।
ট্রেনে কাটা পড়ে মৃতরা হলেন উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলামনগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আবদুল ওহাব (৪২)।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে আলাউদ্দিননগর স্টেশন এলাকায় রেললাইনে বসে ওই চারজন গল্প করছিলেন। এ সময় পাশে একটি মাড়াই মেশিন চলছিল। এই শব্দের কারণে তারা ট্রেনের শব্দ শুনতে পারেননি। এ সময় করতোয়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই চারজন নিহত হন।
এ বিষয়ে পাটগ্রাম রেলওয়ে স্টেশনমাস্টার নুর আলম বলেন, সন্ধ্যার সময় আলাউদ্দিননগর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা রেললাইনে বসে গল্প করছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
Related News
পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
Manual1 Ad Code মো: সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবেRead More
চট্টগ্রামের বাসিন্দা পরিচয়ে পঞ্চগড়ে ঘুরছিল কিশোর, অনুসন্ধানে মিলল রোহিঙ্গা পরিচয়
Manual8 Ad Code মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় ঘুরাফেরা করারRead More



Comments are Closed