হবিগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা–সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক আব্দুল আজিজ ঘটনাস্থলেই মারা যান। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের সুতাং এলাকায় সিলেটগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মিতালি পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক আব্দুল আজিজ নিহত হন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন।
তাৎক্ষণিকভাবে আহদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি উল্লেখ করে ওসি বলেন, ‘ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।’
Related News
হবিগঞ্জে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা-বাগানের এক কর্মকর্তার কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদাRead More
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায়Read More



Comments are Closed