জগন্নাথপুরে প্রেমিকার মামলায় প্রেমিক কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এক তরুণীর অভিভাবকের দায়ের করা মামলায় শাহিন মিয়া নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার শাহিনকে রোববার (২৭ অক্টোবর) সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
শাহিন মিয়া উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের হান্নান মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত তরুণ শাহিন মিয়ার সঙ্গে ওই তরুণীর এক বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। প্রেমের সম্পর্কের জেরে বিয়ের আশ্বাসে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে শাহিন। সবশেষ ১৫ সেপ্টেম্বর অভিযুক্ত শাহিন ওই তরুণীকে তার বাড়িতে নিয়ে আসে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে শারিরিক সম্পর্ক করে। পরদিন শাহিন ওই তরুণীকে বিয়ে না করে পালিয়ে যায়। খবর পেয়ে ওই তরুণীর বাবা এলাকাবাসীর সহযোগিতায় তার মেয়েকে শাহিনের বাড়ি থেকে উদ্ধার করেন। এ ঘটনায় ১৬ সেপ্টেম্বর ওই তরুণীর বাবা বাদী হয়ে জগন্নাথপুর থানায় ধর্ষণ মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ জানান, মামলা দায়েরের পর থেকে শাহিন পলাতক ছিল। গ্রেফতারের পর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Related News
ধোপাজান-চলতি নদীতে নজরদারি ফাঁকি দিয়ে কৌশলে বালু লুট
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধোপাজান-চলতি নদীর বালু লুট প্রতিরোধ ও জড়িতদের শনাক্তে নদীর মোহনায় সিসি ক্যামেরাRead More
সুনামগঞ্জের মানবপাচারকারী ভাই-বোন সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে মানবপাচার ও দমন আইন দায়েরকৃত মামলায় ভাইবোনকে গ্রেপ্তার করা হয়েছে।Read More



Comments are Closed