সিলেটের মোগলাবাজার ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ফখরুল ইসলাম সাইস্তাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
বাহিনীটির একটি টিম সোমবার (২৮ অক্টোবর) দুপুরে ইউপি কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল।
সাইস্তা মোগলাবাজার ইউনিয়নের নৈখাই গ্রামের ইসহাক আলীর ছেলে।
২০২১ সালের ২৮ নভেম্বর সিলেট জেলার ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে মোগলাবাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফখরুল ইসলাম সাইস্তা নৌকার প্রার্থী ছদরুল ইসলামকে হারিয়ে বিজয়ী হন।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed