লামাকাজি সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে বুধবার অবরোধ
ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজি সেতুতে (এম এ খান সেতু) টোল আদায় বন্ধের দাবিতে বুধবার থেকে যান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে সুনামগঞ্জের পরিবহন মালিক সংগঠন এবং পরিবহন শ্রমিক ইউনিয়ন।
মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরের মল্লিকপুর বাসস্টেশনের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের লামাকাজি সেতুতে দীর্ঘ ৪০ বছর ধরে টোল আদায় করা হচ্ছে। গত পাঁচ আগস্ট ছাত্র-জনতা এই সেতুটিতে টোল আদায় কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। কিন্তু দুই মাস পাঁচ দিন বন্ধ থাকার পর একটি কুচক্রী মহল এবং সিলেটের সড়ক ও জনপথ কর্তৃপক্ষ লামাকাজি সেতুতে টোল আদায়ের টেন্ডার আহ্বান করে। এই টেন্ডার বাতিলের দাবিতে সুনামগঞ্জ-সিলেট সড়ক পরিবহন মালিক এবং শ্রমিক ইউনিয়ন এবং সুনামগঞ্জের সিএনজি, অটোরিকশা, হিউম্যান হোলার্স, সুজুকি, লেগুনা, বাস, মিনিবাস, মাইক্রোবাস, ট্রাক মালিক সমিতি ও শ্রমিকরা যৌথভাবে বুধবার (২৩ অক্টোবর) সকাল ৬টা থেকে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন- জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি জুয়েল মিয়া, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজাউল কবীর, সাধারণ সম্পাদক নুরুল হক, সিলেটের শ্রমিক নেতা রনজিত দত্ত, অশোক বিজয় দেব, জেলা লেগুনা সমিতির সভাপতি মোছন মিয়া, সিএনজি সমিতির সভাপতি সুন্দর আলী,সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুস সামাদ, বাস ও মিনিবাস মালিক সমিতির সহ সাধারণ সম্পাদক আব্দুল মুকিত মুকুল প্রমুখ।
জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি জুয়েল মিয়া বলেন, লামাকাজি সেতুতে টোল আদায় বন্ধ না হলে ২৩ অক্টোবর আজ বুধবার থেকে সকল পরিবহন চলাচল বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্সসহ বিদেশি যাত্রীদের গাড়ি চলাচল করতে পারবে। দাবি না মানা পর্যন্ত এই কর্মসূচি চলবে।
Related News
জগন্নাথপুরে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামসুদ্দিন সাদ্দামRead More
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখার প্রধান দরজায় পেট্রল ঢেলে আগুন দিয়েছেRead More



Comments are Closed