Main Menu

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহি নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহি নাঈম মিয়া (২২) নিহত হয়েছেন।

রোববার (২০ অক্টোরব) রাত ১১টার দিকে শায়েস্তাগঞ্জ-দেউন্দি সড়কের ফরিদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ থেকে নিশাপট গ্রামে নিজের বাড়িতে যাচ্ছিলেন মোটরসাইকেল আরোহি নাঈম। ফরিদপুর ব্রিজের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বাইসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন নাঈম।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Share





Related News

Comments are Closed