গোয়াইনঘাটে বাড়ির পাশে মিলল কিশোরের ঝুলন্ত লাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মো. শাহাদত (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মারা যাওয়া কিশোর উপজেলার ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পূর্ণানগর এলাকার আমির উদ্ধিনের ছেলে।
রবিবার (২০ অক্টোবর) ভোরে বাড়ির পাশের গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় গোয়াইনঘাট থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে পরিবারের সবার সাথে খাওয়া-দাওয়া শেষে নিজ শয়নকক্ষের ঘুমিয়ে পরেন শাহাদত। ধারণা করা হচ্ছে রাতে কোনো এক সময় বাড়ির পাশের গাছের সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগায় সে।
ভোরে ঘুম থেকে উঠে স্থানীয়রা ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। কি কারণে সে আত্মহত্যা করেছে এ বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে পুলিশ। তদন্ত শেষে বিস্তারিত সঠিকভাবে বলা যাবে।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed