সিলেটে চাকরির সন্ধানে এসে মিয়ানমারের নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ভালো চাকরির সন্ধানে সিলেটে এসে জনতার হাতে আটক হলেন মো.আনিসুর রহমান (৪৮) নামে মিয়ানমারের এক নাগরিক।
শনিবার (১৯ অক্টোবর) বিকেলে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ জৈন্তাপুর উপজেলার মিনাটিলা বিওপির ঝিঙ্গালাবাড়ী থেকে স্থানীয় জনতা তাকে আটক করে। পরবর্তীতে বর্ডার গার্ড বাংলাদেশ’র কাছে সোপর্দ করা হয়।
আটককৃত আনিসুর রহমান মিয়ানমারের মুন্ডু জেলার নোয়াপাড়া থানার বাসিন্দা।
বিজিবি৪৮ জানায়, আনিসুর গত ৭ বছর আগে মিয়ানমার থেকে কক্সবাজারে প্রবেশ করে। এফডিএমএন ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবস্থান করে। সম্প্রতি সিলেটে ভালো চাকরির সন্ধানে অবস্থান করছিল। তবে বিজিবি তার কাছে কোনো পরিচয়পত্র পায়নি।
আটককৃত আনিসুরকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, বিজিবি রেহিঙ্গা যুবকে আটকের পর আইনগত প্রক্রিয়া শেষ করে পুলিশ হেফাজতে দিয়েছে। তাকে ক্যাম্পে ফেরত পাঠানোর পক্রিয়া চলছে।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed