জৈন্তাপুরে ট্রাকে পাথরের নিচে মিলল ১৮০ বস্তা ভারতীয় চিনি, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে পাথরবোঝাই ট্রাক থেকে উদ্ধার করা হয়েছে ১৮০ বস্তা ভারতীয় চিনি। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
আটককৃত মো. সোহেল রানা রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রানীনগর গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২০ অক্টোবর) সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফতেহপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক আশরাফুল আলমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে তামাবিল মহাসড়কে ফতেহপুর রাস্তার প্রবেশমুখে পাথরবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৩৪৬০) আটক করে তাতে তল্লাশী চালানো হয়। তখন পাথরের নিচে কৌশলে লুকিয়ে রাখা ১৮০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, আটককৃত চিনির আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লক্ষ ৮২ হাজার টাকা। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকে থাকা অপর দুইজন পালিয়ে গেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পলাতক দুইজনসহ মোট তিনজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। আটক হওয়া আসামি সোহেল রানাকে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed