মাধবপুরে ৩৩ বোতল ফেনসিডিলসহ ২ জন আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ ৩৩ বোতল ফেনসিডিল ও ১টি মোটরসাইকেলসহ ২ মাদক কারবারিকে আটক করেছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টায় মনতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান সংগীয় ফোর্স নিয়ে মনতলা পশ্চিম বাজারের আলমগীরের বিকাশের দোকানের সামনের রাস্তা থেকে তাদের আটক করেন।
গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে আটককৃতরা হলেন নরসিংদীর বেলাব উপজেলার টেকপাড়া গ্রামের নারায়ন চন্দ্র দাশের ছেলে উজ্জ্বল দাশ (৪০) ও একই উপজেলার চর বেলাব (টানপাড়া) গ্রামের ফালু মিয়ার ছেলে কিরন মিয়া (৩২)।
এসময় তাদের হেফাজতে থাকা ৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
আটকদের বিরুদ্ধে শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মাধবপুর থানায় মামলা রুজুর কথা নিশ্চিত করেছেন ওসি আব্দুল্লাহ আল মামুন। মামলা নং ২৯।
ওসি জানান, মাদক কারবারিদের কোনোরকম ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান নিয়মিতই চলবে বলেও জানিয়েছেন ওসি।
Related News
১৭ ঘণ্টা পর হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে বাস আটকে রাখা ও পরিবহন শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালেরRead More
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের বিরোধের জেরে অনির্দিষ্টকালেরRead More



Comments are Closed