দোয়ারাবাজারে পানিতে ডুবে ৫ সন্তানের জনকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পানিতে ডুবে পাঁচ সন্তানের জনকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার (১৪ অক্টোবর) সকাল ৮টায় উপজেলার সুরমা ইউনিয়নের শরীফপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। টানা ছয় ঘন্টা খোঁজার পর দুপুর ২টার দিকে মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত মো.এখলাছ মিয়া (৪২) উপজেলার সুরমা ইউনিয়নের শরীফপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ির পাশে হাওরে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে যান এখলাছ মিয়া। এসময় অজ্ঞান হয়ে পানিতে পরে যান তিনি। পরে সঙ্গে থাকা তার চার বছরের এক শিশু পরিবারের লোকজনদের দেখিয়ে দেয় যে তার বাবা পানিতে পরে গেছে। এরপর স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজির করে মরদেহ না পেয়ে দোয়ারাবাজার ফায়ার সার্ভিসেকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরির দল ঘটনাস্থলে পৌছে বেলা ২টার দিকে তার মরদেহ উদ্ধার করেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরির দলের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য মরদেহটি সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
ধোপাজান-চলতি নদীতে নজরদারি ফাঁকি দিয়ে কৌশলে বালু লুট
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধোপাজান-চলতি নদীর বালু লুট প্রতিরোধ ও জড়িতদের শনাক্তে নদীর মোহনায় সিসি ক্যামেরাRead More
সুনামগঞ্জের মানবপাচারকারী ভাই-বোন সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে মানবপাচার ও দমন আইন দায়েরকৃত মামলায় ভাইবোনকে গ্রেপ্তার করা হয়েছে।Read More



Comments are Closed