ছাতকে ছুরিকাঘাতে বয়োবৃদ্ধ কবিরাজ খুন
ছাতক প্রতিনিধি: ছাতকে গুপ্ত ঘাতকদের ছুরিকাঘাতে খুন হয়েছেন হাফিজ সৈয়দ মাহমুদুল হাসান ওরফে আব্দুল হান্নান (৮০ ) নামের এক ব্যক্তি।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ৬টা থেকে ৯টার মধ্যে উপজেলার গোবিন্দগঞ্জ- সৈদেরগাঁও ইউনিয়নের বড় সৈদেরগাঁও গ্রামে তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
এলাকায় কবিরাজ নামে পরিচিত সৈয়দ আব্দুল হান্নান ওই গ্রামের সৈয়দ আব্দুল ওয়াহিদের পুত্র। তিনি অবিবাহিত একই গ্রামের বোনের বাড়িতে একাই বসবাস করতেন বলে জানা গেছে। বোনের বাড়ির সবাই প্রবাসে থাকেন। এই সুবাদে ওই বাড়ির কেয়ার টেকারের দায়িত্বেও ছিলেন তিনি।
জানা গেছে, ভোরে গ্রামের মসজিদে ফজরের নামাজ শেষে বাড়িতে ফিরে বোনের বাড়ির বারান্দায় ঘাতকদের ছুরিকাঘাতে খুন হন তিনি। স্বজনরা ঘরের বারান্দায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed