সিলেটে আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেরার ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক, সাবেক সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এম নিজাম উদ্দিনকে (৩৩) গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ১ টায় সিলেট এয়ারপোর্ট থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতার নিজাম উদ্দিন সিলেটের গোয়াইঘাটের মৃত নুর মিয়ার ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।
তিনি সিলেট কোতোয়ালি মডেল থানায় গত ২০ আগস্ট দায়েরকৃত একটি মামলার (নং ১৫/৩৭০) আসামী।
তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed