Main Menu

সুনামগঞ্জে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। জেলার দোয়ারাবাজারে ২ জন, জামালগঞ্জ ও ছাতক উপজেলায় ২ জন বজ্রপাতে মারা গেছেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে জালাল মিয়া (৩০), একই গ্রামের নুরুল হকের ছেলে জসিম উদ্দিন (২৮) বাড়ির পাশের হাওরে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এদিকে জেলার জামালগঞ্জ উপজেলায় শনিবার রাত সাড়ে ১২টার দিকে পৃথক বজ্রপাতে শরিফ মিয়া (৩৫) নামের আরেক জেলের মৃত্যু হয়।

শরীফ মিয়া উপজেলার কালাগোজা গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে। বাড়ির পাশে রাতে নয়া হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

এদিকে রোববার সকালে ছাতক মল্লিকপুর গ্রামের পাশের হাওরে বজ্রপাতে সুন্দর আলী নামের আরেক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন গণমাধ্যমকে জানান, হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে।

Share





Related News

Comments are Closed