বিশ্বম্ভরপুরে বজ্রপাতে কৃষক নিহত
নিজস্ব প্রতিবেদক: কৃষি কাজ করতে গিয়ে বজ্রপাতে ইমদাদুল হক (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন।
নিহত ইমদাদুল সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মুক্তিখলা গ্রামের মৃত ফজর আলীর ছেলে।
শনিবার বিকেলে নিহতের পারিবারীক সুত্র জানায়,শনিবার দুপুরে উপজেলার মুক্তিখলা গ্রামের সামনে পারিবারীক কৃষি কাজে অন্য তিন শ্রমিক সাথে নিয়ে কৃষি কাজ করছিলেন ইমদাদুল হক।
ওই সময় আকস্মিক ঝড়বৃষ্টি শুরু হলে তাদের উপর বজ্রপাত পড়ে। বজ্রপাত পড়লে সজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ইমদাদুল হক।
এরপর দ্রুত তাকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুমন চন্দ্র বর্মন বজ্রপাতে ইমদাদুল হক নামে এক কৃষক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
Related News
ধোপাজান-চলতি নদীতে নজরদারি ফাঁকি দিয়ে কৌশলে বালু লুট
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধোপাজান-চলতি নদীর বালু লুট প্রতিরোধ ও জড়িতদের শনাক্তে নদীর মোহনায় সিসি ক্যামেরাRead More
সুনামগঞ্জের মানবপাচারকারী ভাই-বোন সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে মানবপাচার ও দমন আইন দায়েরকৃত মামলায় ভাইবোনকে গ্রেপ্তার করা হয়েছে।Read More



Comments are Closed