চালককে হত্যা করে সিএনজি অটোরিক্সা ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে মাসুক মিয়া (৩৩) নামে এক চালককে হত্যা করে সিএনজি অটোরিক্সা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লামাতাশি ইউনিয়নের রামপুর গ্রামের পার্শ্ববর্তী একটি ধানী জমি থেকে চালকের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে মরদেহ জমিতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে।
নিহত মাসুক মিয়া জেলার বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের মৃত জিতু মিয়ার পুত্র।
পুলিশ জানা যায়, নিহত মাসুক মিয়া পেশায় একজন সিএনজি অটোরিক্সা চালক। গত ২৫ সেপ্টেম্বর রাত ১১টার দিকে সে যাত্রী নিয়ে বাহুবলে আসে। এর পর থেকেই তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। হদিস নেই তার ব্যবহৃত সিএনজি অটোরিক্সাটিরও। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রামপুর গ্রামের পার্শ্ববর্তী একটি ধানী জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে বাহুবল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মাহমুদ জানান, দুর্বৃত্তরা তাকে কৌশলে ভাড়ায় এনে নির্ঝণ স্থানে হত্যা করে সিএনজি অটোরিক্সাটি নিয়ে পালিয়ে গেছে। দুইদিন যাবত মরদেহ জমিতে পড়ে থাকায় পচন ধরে ফুলে গেছে। তার গায়ে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।
তিনি বলেন, দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।
Related News
১৭ ঘণ্টা পর হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে বাস আটকে রাখা ও পরিবহন শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালেরRead More
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের বিরোধের জেরে অনির্দিষ্টকালেরRead More



Comments are Closed