ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে সিলেট মহানগরীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট জেলা ও মহানগর শাখা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে মহানগরীর সোবহানীঘাট এলাকার শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ থেকে বক্তারা বলেন, ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিকারী ফাঁসি চাই আমরা। প্রিয় নবীকে অপমান মেনে নেবো না। অতিদ্রুত কটূক্তিকারীদের গ্রেফতার করতে হবে।
এসময় তারা বর্তমান সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, ভারতের বিরুদ্ধে দ্রুত রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed