মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটে চা শ্রমিকদের কর্মবিরতি
বৈশাখী নিউজ ডেস্ক: চা শ্রমিকদের ভূমি অধিকার নিশ্চিত করা ও দৈনিক ৫০০ টাকা মজুরি নির্ধারণসহ অন্যান্য দাবিতে কর্মবিরতি পালন করেছেন সিলেটের চা শ্রমিকরা।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ২ ঘন্টা কর্মবিরতি পালন করেন সিলেটের মালনীছড়া চা বাগানের কয়েকশ’ শ্রমিক।
শ্রমিকরা জানান, নিম্নতম মজুরি বোর্ড ও বাংলাদেশীয় চা সংসদ কর্তৃক ঘোষিত গেজেটে ৮.৫০ টাকা মজুরি চা শ্রমিকদের স্বার্থবিরোধী। এটিকে প্রত্যাখ্যান করেছে শ্রমিকেরা। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে বর্তমান মজুরি দিয়ে কোনভাবেই জীবনধারণ করা সম্ভব হচ্ছে না। তাই দৈনিক মজুরি ৫০০ টাকা দেয়ার দাবি জানান তারা।
তারা আরও বলেন, চা শ্রমিকেরা দীর্ঘকাল ধরে বাংলাদেশে বাস করছে। তারা চা শিল্পের বিকাশে কাজ করছে। উৎপাদন বাড়িয়েছে। এরপরও এদেশের ভূমিতে তাদের আইনগত অধিকার নেই। তাই ভূমিতে আইনগত অধিকার নিশ্চিত করারও দাবি জানান তারা।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed