মধ্যনগরে পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগরে পানিতে ডুবে পৃথক দুটি স্থানে দুই শিশু মারা গেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের গোলগাঁও গ্রামে ডুবার পানিতে ডুবে দেড় বছর বয়সী তোয়ামনি নামে এক শিশু মারা গেছে। সে গোলগাঁও গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।
অপরদিকে, উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সাতুর গ্রামে বেলা ১১টার দিকে তাসপিয়া আক্তার (৭) নামে এক শিশু বাড়ির সামনের ডুবার পানিতে ডুবে মারা গেছে। সে সাতুর গ্রামের হবি রহমানের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে বাড়ির সামনে খেলতে গিয়ে ডুবার পানিতে ডুবে মারা যায় বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের গোলগাঁও গ্রামের দেড় বছর বয়সী শিশু তোয়ামনি। অপরদিকে সকাল ১১ টার দিকে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সাতুর গ্রামে শিশু তাসফিয়া তাঁর মাকে পাশের বাড়িতে খোঁজতে গিয়ে বাড়ির সামনের ডুবার পানিতে ডুবে মারা যায় সে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, ঘটনাস্থলে আমি ফোর্স পাঠিয়ে ছিলাম। দুই শিশু পৃথকভাবে দুটি স্থানে পানিতে ডুবে মারা গেছে।
Related News
জগন্নাথপুরে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামসুদ্দিন সাদ্দামRead More
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখার প্রধান দরজায় পেট্রল ঢেলে আগুন দিয়েছেRead More



Comments are Closed