ছাতকে ইউএনও বরাবরে চার জনপ্রতিনিধির অভিযোগ
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে সরকারী বরাদ্ধের হিসাব জানেন না মেম্বাররা! টানা প্রায় চার বছর ধরে ইউনিয়নের নামে বরাদ্ধকৃত টিআর কাবিটা ও কাবিখার হিসাব চেয়ে গত মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা।
শুধু কালারুকা ইউনিয়ন নয়, উপজেলার প্রতিটি ইউনিয়নে সরকারী বরাদ্ধ খাতা-কলমে থাকলেও বাস্তবে দেখা যাবে ভিন্ন চিত্র। প্রায় প্রতিটি কাজে হয়েছে ব্যাপক হরিলুট এমনটাই মনে করছেন সচেতন মহল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ববরাবরে দায়েরি অভিযোগ সুত্রে জানা যায়, ২০২১ থেকে ২০২৪ইং সালের চলতি মাস পর্যন্ত সরকার থেকে প্রদত্ত টিআর কাবিখা কাবিটা এর আওতায় কি পরিমান অর্থ উপজেলার ৪ নং কালারুকা ইউনিয়ন পরিষদের নামে বরাদ্ধ হয়েছে তা পূর্ণাঙ্গ হিসাব তারা জানতে চান। উল্লেখিত সময়ের মধ্যে আওয়ামীলীগ সরকার কর্তৃক বরাদ্দকৃত অর্থের কোন হিসাব ইউনিয়ন পরিষদ থেকে তারা অবগত নয়।
অভিযোগকারীরা হলেন, কালারুকা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য শামছু মিয়া, ৪ নং ওয়ার্ডের সদস্য আবু শাদাত মো দুলাল, ২নং ওয়ার্ডের সদস্য নুরুল হক ও ৭ নং ওয়ার্ডের সদস্য নজর আমীন।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, ইউপি পরিষদ কি কি কাজ করছেন সবই তথ্য দেয়া হবে।
Related News
ধোপাজান-চলতি নদীতে নজরদারি ফাঁকি দিয়ে কৌশলে বালু লুট
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধোপাজান-চলতি নদীর বালু লুট প্রতিরোধ ও জড়িতদের শনাক্তে নদীর মোহনায় সিসি ক্যামেরাRead More
সুনামগঞ্জের মানবপাচারকারী ভাই-বোন সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে মানবপাচার ও দমন আইন দায়েরকৃত মামলায় ভাইবোনকে গ্রেপ্তার করা হয়েছে।Read More



Comments are Closed