ওসমানীনগরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগের এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ওসমানীনগর উপজেলার বেগমপুর বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী বিশ্বজিৎ সূত্রধর (২৭) ওসমানীনগর উপজেলার গাভূরটিকি গ্রামের বিকুল সূত্রধরের ছেলে।
এ ঘটনায় মোটরসাইকেলে থাকা মোহন সূত্রধর আহত হয়েছেন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে সিলেট থেকে ছেড়ে যাওয়া কক্সবাজারগামী এনা পরিবহনের যাত্রীবাহী বাস বেগমপুর নামকস্থানে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকলটি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বিশ্বজিৎ মারা যান।
পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠান।
হাইওয়ে থানার ওসি পরিমল চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় কবলিত যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল শেরপুর হাইওয়ে থানায় আটক আছে।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed