Main Menu

গোলাপগঞ্জের সাংবাদিক অজামিল চন্দ্র নাথের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জের সাংবাদিক অজামিল চন্দ্র নাথ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

অজামিল চন্দ্র নাথ উপজেলার আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামের হলধর চন্দ্র নাথের পুত্র।

তিনি দৈনিক শ্যামল সিলেট ও যুগান্তর পত্রিকার গোলাপগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও ঢাকাদক্ষিণ হলিসিটি স্কুলের প্রতিষ্ঠাতা ও গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন প্রি ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।

পারিবারিক সূত্রে জানায়, সাংবাদিক অজামিল চন্দ্র নাথ দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস রোগে ভূগছিলেন, তাছাড়া কয়েক দিন ধরে মাথার ব্রেইনে সমস্যা দেখা দেয়, এতে গত ১ লা আগষ্ট রাতে শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাৎক্ষণিক ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে তাকে আইসিওতে ভর্তি করার পরামর্শ প্রদান করেন। পরে তাকে পারিবারিক সিদ্ধাতে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে ৪০ দিন আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করে চির বিদায় নেন।

এদিকে, সাংবাদিক অজামিল চন্দ্র নাথের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাংবাদিক আব্দুল আহাদ, এম আব্দুল জলিল, মাহফুজ আহমদ চৌধুরী, শহিদুর রহমান সুহেদ, মাহবুবুর রহমান চৌধুরী, জাহিদ উদ্দিন, আব্দুল আজিজ, আজিজ খান, শাহ আলম, বদরুল আলম, ফাহিম আহমদ, ডি এইচ মান্না, সামিল হোসেন প্রমুখ। বিবৃতিতে তারা তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Share





Related News

Comments are Closed