শায়েস্তাগঞ্জে গাড়ীর চাপায় পথচারী যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অজ্ঞাত গাড়ীর চাপায় পথচারী যুবক নিহত হয়েছেন।
রোববার ( ৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাত গাড়ী পথচারী যুবক (২৫) কে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান ওই যুবক। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এদিকে সড়ক দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল ব্ন্ধ হয়ে যায়। প্রায় ঘন্টা খানেক মহাসড়কে বন্ধ ছিল যান চলাচল। এসময় সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে হাইওয়ে থানা পুলিশের চেষ্টায় যানচলাচল স্বাভাবিক হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন নিহত যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি।
Related News
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগেরRead More



Comments are Closed