কুমিল্লায় মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারানো একটি মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার বাতিসা নানাকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।
নিহতরা হলেন- ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের মো. মামুন (৫০), তার শাশুড়ি মাজেদা বেগম (৭০), মামুনের ছেলে সাইমন (৫ মাস) ও মাইক্রোবাসের চালক ফেনী সদরের মাস্টারপাড়ার হাসান হাজারির ছেলে আলাউদ্দিন হাজারি (২৭)। তারা সবাই মাইক্রোবাসে ছিলেন। এছাড়া আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, উপজেলার বাতিসা নানাকরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা লেনে একটি পিকআপভ্যান দাঁড়িয়ে ছিল। আজ ভোরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই পিকআপভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ সময় ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি বাস গিয়ে ওই মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এছাড়া নিহত মামুনের স্ত্রীসহ আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
নিহত মামুনের ভাই মো. হানিফ জানান, তার ভাই মামুন স্ব পরিবারে ঢাকায় থাকতেন। তিনি একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতেন। বন্যা কবলিত নিজ বাড়ির লোকজনদের দেখতে দুই দিন আগে মামুন পরিবারসহ ফেনী যান। আজ ঢাকা ফেরার পথে রওনা দেওয়ার কিছুক্ষণ পর শুনি সবাই তারা দুর্ঘটনার শিকার হয়েছেন।
Related News
পুকুরে গোসলে নেমে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি ও নাতনিসহ এক বৃদ্ধ পানিতে ডুবেRead More
ফেনীতে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীর মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে ইউনিক পরিবহণের একটি বাসের ধাক্কায়Read More



Comments are Closed