Main Menu

এম সাইফুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) নানা কর্মসূচি পালন করবে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, তার পরিবার ও বিএনপি।

Manual6 Ad Code

মৃত্যুবার্ষিকী উপলক্ষে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে তার গ্রামের বাড়িতে সকালে কোরান খতম, মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, বাদ জোহর মিলাদ, দোয়া ও তোবারক বিতরণ করা হবে। বিকেল ৪টায় পৌর জনমিলন কেন্দ্রে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এ ছাড়া দলীয়ভাবে জেলা বিএনপি, উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন শাখার নেতাকর্মীরা মিলাদ মাহফিল, দোয়াসহ নানা কর্মসূচি পালন করবে।

Manual3 Ad Code

মৌলভীবাজারের বাহারমর্দনের এম সাইফুর রহমান দেশের অন্যতম সফল অর্থমন্ত্রী যিনি ১২ বার সংসদে বেশ সফলতার সঙ্গে বাজেট পেশ করেছেন। মৌলভীবাজারসহ পুরো সিলেট বিভাগেই রয়েছে তার উল্লেখের মতো উন্নয়নের ছোঁয়া।

এম সাইফুর রহমান ১৯৩১ সালের ৬ অক্টোবর মৌলভীবাজারের বাহারমর্দনে জন্মগ্রহণ করেন। তার বাবা মোহাম্মদ আব্দুল বাছির, মাতা তালেবুন নেছা। তিন ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন তিনি। মাত্র ছয় বছর বয়সে তার বাবা মারা যান। এরপর তার অভিভাবক হন চাচা মোহাম্মদ সফি। শিক্ষাজীবন, গ্রামের মক্তব ও পাঠশালা শেষ করে তিনি ১৯৪০ সালে জগৎসী গোপালকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। এরপর ১৯৪৯ সালে কৃতিত্বের সঙ্গে মেট্রিকুলেশন পাস করেন। সিলেটের এমসি কলেজ থেকে আইকম পাস করে ১৯৫১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে চলে যান। সেখানে পৌঁছার পর মত পাল্টে যায় তার। ব্যারিস্টারির পরিবর্তে পড়েন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি। ১৯৫৩-৫৮ সময়কালে পড়াশোনার পর ১৯৫৯ সালে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ফেলোশিপ অর্জন করেন।

এ ছাড়া এম সাইফুর রহমান আর্থিক ও মুদ্রানীতি এবং উন্নয়ন অর্থনীতিতে বিশেষায়িত শিক্ষা গ্রহণ করেন। এরপর ১৯৬০ সালের ১৫ জুলাই বেগম দূররে সামাদ রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি তিন ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। ২০০৩ সালে তার স্ত্রী মারা যান।

Manual2 Ad Code

এম সাইফুর রহমান ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজার থেকে ঢাকায় যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মারা যান। তার শেষ ইচ্ছানুযায়ী বাহারমর্দনে তার মরদেহ দাফন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠালগ্নে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সঙ্গে এম সাইফুর রহমান দল গঠনে অংশ নেন। ১৯৯৬ সালে ষষ্ঠ ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন ও ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ ও সিলেট-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code