যুক্তরাজ্যে এম ইলিয়াস আলীর জন্য মিলাদ ও দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ‘নিখোঁজ’ মজলুম জননেতা এম ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় ফিরে পেতে যুক্তরাজ্যের বর্ণমাউথ বিএনপি’র প্রস্তাবিত আহ্বায়ক মোহাম্মদ বেলাল মিয়ার উদ্যোগে ও তার নিজ রেস্টুরেন্টে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টায় স্থানীয় লাহোরী কড়াই রেস্টুরেন্টে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বর্ণমাউথ মসজিদের সাবেক ইমাম মাওলানা নুরুল আমীন বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এর আগে মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও লোকমান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এম ইলিয়াস আলীর একান্ত সহকারী ও সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ময়নুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা সামসুর রহমান সাচ্চু, রাজিবুল ইসলাম, বেলাল মিয়া, আব্দুল্লাহ আল মামুন।
শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন আবুল খায়ের এবং শুভেচ্ছা বক্তব্য দেন আজমল আলী।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ ময়নুল হক বলেন, সিলেটবাসী দল মতের ঊর্ধ্বে উঠে সিলেটের সিংহ পুরুষ এম. ইলিয়াস আলিকে ফেরত চায়।
বাংলাদেশের বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার গুম হয়ে যাওয়া মানুষদের খোঁজ খবর জানতে যে বিশেষ ট্রাইবুনাল গঠন করেছে সে ট্রাইবুনালের মাধ্যমে দূষিদের বিচার এবং জোরপূর্বক গুমের শিকার হওয়া ব্যক্তিবর্গরা দ্রুত সময়ের ভিতরে পরিবারের কাছে ফিরে আসবেন বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
তিনি আরো বলেন, সিলেটবাসী এম ইলিয়াস আলীকে শীঘ্রই ফিরে পেতে চায়।এটা সিলেটবাসীর জাতীয় দাবিতে পরিণত হয়েছে।আশা করি সরকার সিলেটবাসীর দাবির প্রতি একাত্মতা পোষণ করে এ ব্যাপারে দ্রুত প্রদক্ষেপ গ্রহণ করবেন।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন হেলাল মিয়া, সইদ আলী, ছাব্বির, সাগর, জুবায়ের, ইকলাল, জাহিদুল, জাকির ও রুবেল প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
সৌদিতে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ৭ বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ হারিয়েছেন ৭ বাংলাদেশি। নিহতদের মধ্যে নারীRead More
মরিশাসে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: মরিশাসে কর্মস্থলে মর্মান্তিক এক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। কনটেইনার থেকেRead More



Comments are Closed