Main Menu

দলের নাম ভাঙ্গিয়ে সুনাম নষ্ট করলে কঠোর ব্যবস্থা : ইমদাদ চৌধুরী

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসের চৌধুরী বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা চলছে। যারা দলের নাম ভাঙ্গিয়ে দলের সুনাম নষ্ট করবে তাদের বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। বিএনপির কোন নেতাকর্মী কোন ধরনের অপকর্মের সাথে অতিথেও জড়িত ছিলে না, বর্তমানেও নেই, আগামীতেও থাকবে না ইনশাল্লাহ। দুই একটি ঘটনাকে পুজি করে ভালো করে না জেনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপর দোষ চাপানো হচ্ছে যা সম্পন্ন অপপ্রচার।

Manual2 Ad Code

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়েছে এ সরকার। আমরা এ সরকারকে অভিনন্দন জানিয়েছি। কিন্তু খালেদা জিয়া, তারেক রহমান, মহাসচিবসহ বিএনপি ও বিরোধীদলের ৬০ লাখ নেতাকর্মীর নামে আড়াই লাখ মামলা রয়েছে। এরা গণতন্ত্রের জন্য লড়াই করেছে। অনেকেই জেলে আছে, যাবজ্জীবন ফাঁসির আসামি হয়ে জেলে আছে। তারা এখনও মুক্তি পায়নি।

Manual5 Ad Code

তিনি বলেন, এই সরকার আমাদের সরকার, গণতন্ত্রের সরকার, ছাত্র-জনতার সরকার, এই সরকার থাকা অবস্থায় যদি গণতন্ত্রকামী মানুষ কষ্টে থাকে নির্যাতনে থাকে, তাহলে তা ভালো সংবাদ বয়ে আনে না। কারণ, এই সরকার গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, এই দেশটা আমাদের। আমাদেরকে এই দেশকে রক্ষা করতে হবে। চারপাশে কিছু দুষ্কৃতকারী চাঁদাবাজি করার চেষ্টা করছে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন যারা চাঁদাবাজি করবে যারা দুষ্কৃতকারী তাদেরকে আইনের হাতে তুলে দেন। এই জায়গায় কোনো আপস করা যাবে না।

দেশের বর্তমান পরিস্থিতে সিলেট নগরীর ৮, ৯, ৩৭, ৩৮ ও ৩৯ নং ওয়ার্ডবাসীর সাথে শনিবার মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

টুকের বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল শহীদের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু আহমদ আনসারির পরিচালনায় আয়োজিত মতবিনিময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি একেএম তারেক কালাম, ছানা উল হক ছানা, আমির হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন, সবুর আহমদ, শাহজাহান মিয়া. চান মিয়া বাচ্চু, অঅলী আহমদ, রুনু আহমদ, মিনহাজ পাঠান, ফখর উদ্দিন, এনামুল হোসেন এনাম, আবু সুফিয়ান, আব্দুস সোবহান, সাইফুল ইসলাম, রাসেল আহমদ খান, আহসান মাহবুব, আজিজ খান সজিব, নয়ন আহমদ রিপন, সাজ আহমদ সুমন, শামীম ইকবাল, আবির হাসান, সাইফুল ইসলাম, সৈয়দ রুমান আহমদ, রিপন চৌধুরী, আল আমিন গাজি, ফারুক আহমদ, মফিজুল ইসলাম, সাবুল মিয়া প্রমুখ।-বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code