গোলাপগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
গোলাপগঞ্জ সংবাদদাতা : সিলেটের গোলাপগঞ্জের শরীফগঞ্জ ইউনিয়নের হাওর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর এলাকায় হাকালুকি হাওড় থেকে ভাসমান অবস্থায় পুলিশ ঐ লাশটি উদ্ধার করে। লাশের বয়স অনুমান ৩৫ বছর হবে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায় শুক্রবার সকালে উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামের কালাম ডাক্তারের বাড়ির পূর্ব দিকে হাকালুকে হাওরে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা পুরুষের লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এসময় কুশিয়ারা পুলিশ ফাঁড়ির এসআই খান জালাল নেতৃত্বে লাশ উদ্ধার করে শুক্রবার ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। ওই যুবকের পরণে ছিল শর্ট গেঞ্জি ও জাঙ্গি।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, লাশটির শরীরে বিভিন্ন অংশে আঘাতের কালো চিন্ন রয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো: আব্দুন নাসের বলেন, কোথা থেকে ৭/৮ দিন আগের এই লাশটি ভেসে এসেছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed