গোলাপগঞ্জের সাংবাদিক অজামিল চন্দ্র নাথ গুরুত্বর অসুস্থ, হাসপাতালে ভর্তি
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার তারুণ্যের কলম যোদ্ধা দৈনিক শ্যামল সিলেট ও যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক অজামিল চন্দ্র নাথ গুরুত্বর অসুস্থ অবস্থায় ওসমানী হাসপাতালের আইসিওতে টানা ১ মাস ধরে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
পারিবারিক সূত্র জানায়, সাংবাদিক অজামিল চন্দ্র নাথ দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস রোগে ভূগছিলেন, তাছাড়া কয়েক দিন ধরে মাথার ব্রেইনে সমস্যা দেখা দেয়, এতে গত ১ লা আগষ্ট রাতে শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাৎক্ষণিক ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে তাকে আইসিওতে ভর্তি করার পরামর্শ প্রদান করেন। পরে তাকে পারিবারিক সিদ্ধাতে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত শারীরিক কোন উন্নতি হয়নি বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে তার জন্য সকল সাংবাদিক ও সহকর্মী, শুভাকাঙ্খীদের নিকট দোয়া চেয়েছেন। তাছাড়া সুস্থ জীবনে চলাফেরার ক্ষেত্রে কারও মনে কোন কষ্ট দিয়ে থাকলে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য আকুল আবেদন জানান।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed