সিকৃবির ক্লাস শুরু বৃহস্পতিবার, মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা
সিকৃবি সংবাদদাতা: আগামী বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে। একই সাথে আগামী সোমবার (২ সেপ্টেম্বর) থেকে সকল আবাসিক হল খুলে দেয়া হবে।
একই সাথে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠূ পরিবেশ বজায় রাখতে সকল প্রকাশ সভা-সমাবেশ, মিছিল-মিটিং ও প্যানেল কালচার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর সিকৃবির জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয় বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা) অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে তিনি প্রচলিত বিধিবিধান পালনের বিষয়ে গুরুত্বারোপ করেন এবং সকল শিক্ষার্থীদের নিজ নিজ সংযুক্ত হলে আসন নিশ্চিত করার কথা উল্লেখ করা হয়েছে।
Related News
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।Read More
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More



Comments are Closed