মিনহাজ উদ্দিনকে আহবায়ক করে গোয়াইনঘাট প্রেসক্লাবের কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার গণমাধ্যম কর্মীদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান গোয়াইনঘাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে প্রেসক্লাবের সাধারণ সভায় সংগঠনের সকল সদস্যদের মতামতের ভিক্তিতে প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মিনহাজ উদ্দিনকে আহ্বায়ক এম এ মতিন, মো. জাকির হোসেন, আবুল হোসেন ও আমির উদ্দিনকে আহ্বায়ক কমিটির সদস্য করে ৫ সদস্যের এ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
আয়োজিত সাধারণ সভায় শুরুতেই বর্তমান কমিটি বিলুপ্ত করেন সংগঠনের সভাপতি এম এ মতিন।
প্রেসক্লাবের সভাপতি এম এ মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের সঞ্চালনায় সাধারণ সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুল মালিক, সাবেক সভাপতি মনজুর আহমদ,সাবেক সিনিয়র সহসভাপতি মিনহাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, নির্বাহী সদস্য হারুন অর রশিদ, আলী হোসেন, দুর্গেশ চন্দ্র সরকার বাপ্পী, সদস্য নজরুল ইসলাম, বেলাল উদ্দিন, আবুল হোসেন, আমির উদ্দিন ও সংগঠনের সদস্যবৃন্দ।
এরআগে, গোয়াইনঘাট প্রেসক্লাবকে এগিয়ে নিতে বিভিন্ন আলোচনা করা হয়।
Related News
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সাংবাদিকদেরRead More
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: কর্মব্যস্ত সাংবাদিকদের বিনোদন ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শুরুRead More



Comments are Closed