আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বোনের সাথে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে জুনায়েদ মিয়া নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ আগষ্ট) বিকাল সাড়ে চারটায় উপজেলার জলসুখা ইউনিয়নের মাধবপাশা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কোদালিয়া নদী এলাকায় এই ঘটনা ঘটে।
শিশু জুনায়েদ জলসুখা ইউনিয়নের মাধবপাশা গ্রামের লাউছ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বিকালে নিজের সাত বছর বয়সী বোন সুখির সাথে বাড়ির পিছনে নদীতে গোসল করতে যায় জুনায়েদ। গোসল শেষে জুনায়েদকে বাড়ি যেতে বলে নিজে গোসল শেষ করে বাড়ি ফিরে সুখি। বাড়ি ফেরার পর সুখি জানায় জুনায়েদকে আগে গোসল করিয়ে বাড়ি পাঠিয়েছে। পরিবারের লোকজন বিষয়টি জানার পর জুনায়েদের খোঁজ শুরু করেন তারা। সন্ধ্যায় মাধবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কালভার্টের কাছ থেকে জুনায়েদের মরদেহ উদ্ধার করে তার স্বজনরা।
স্থানীয় ইউপি সদস্য মো.মুকিত মিয়া জানান, বিকালে গোসল করতে যাবার পর সকলের অগোচরে পানিতে ডুবে যায় জুনায়েদ। সন্ধ্যায় জুনায়েদের মরদেহ উদ্ধার করে তার স্বজনরা।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল তৈরি করা হয়েছে। তারা পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন করেছেন।
Related News
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More
হবিগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে এনা পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় একRead More



Comments are Closed