দেড় দিন পর সিলেট পথে ট্রেন চলাচল শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রায় দেড় দিন বন্ধ থাকার পর শনিবার (২৪ আগষ্ট) থেকে ঢাকা-সিলেট-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে।
সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এই রুটে ট্রেন চালানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ফলে আজ থেকে এ পথের যাত্রীরা ট্রেনে ভ্রমণ করতে পারবেন।
বাংলাদেশ রেলওয়ে পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন শুক্রবার (২৩ আগস্ট) মধ্যরাতে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে আজ শনিবার বেলা ১১টা ১৫ মিনিটে জয়ন্তিকা এক্সপ্রেস প্রথম ছেড়ে যাবে। এছাড়া, কালনী এক্সপ্রেস (৭৭৩), উপবন এক্সপ্রেস (৭৩৯/৭৪০) এবং ১০ নং সুরমা মেইল পরিচালনা করা হবে। রাত থেকেই ওই পথের ট্রেনগুলোর টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে।
এর আগে ২১ আগস্ট অতিরিক্ত বৃষ্টিপাত ও খোয়াই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শায়েস্তাগঞ্জ-লস্করপুর সেকশনের ২৬০/৯ থেকে ২৬১/১ কিলোমিটার পর্যন্ত ৯৮ নম্বর রেল সেতুর গার্ডার সমান পানি হওয়ায় ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ মনে করে বন্ধ রাখা হয়।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed