Main Menu

রোববার থেকে খুলছে ওসমানী জাদুঘর

বৈশাখী নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এমএজি ওসমানীর স্মৃতি বিজড়িত সিলেট নগরের ধোপাদীঘিরপারস্থ ওসমানী জাদুঘর রোববার (২৫ আগষ্ট) থেকে খোলা থাকবে।

শনিবার (২৪ আগষ্ট) বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোঃ কামরুজ্জামান (অতিরিক্ত সচিব) স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও জাদুঘরের সব শাখা খুলে দেয়ার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী জাদুঘরের সহকারী কীপার মো. আমিনুল ইসলাম।

এর আগে, চলতি মাসের ৬ তারিখ থেকে জাদুঘরটি বন্ধ রাখা হয়েছিলো। পরবর্তীতে ১৮ আগষ্ট (রোববার) জাতীয় জাদুঘর থেকে আনুষ্ঠানিক নোটিশের মাধ্যমে জাতীয় জাদুঘর ও জাদুঘরের সব শাখা বন্ধ ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ওসমানী জাদুঘর সপ্তাহের শনি থেকে বুধবার সকাল ১০ টা ৩০ মিনিট থেকে বিকাল ০৫টা ৩০ মিনিট পর্যন্ত ও শুক্রবার বিকাল ০৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। এই সময়ের মধ্যে মাত্র বিশ টাকা প্রবেশ ফি দিয়ে বাংলাদেশের যেকোন নাগরিক জাদুঘরটি পরিদর্শন করতে পারেন। তবে ০৩ বছরের কম বয়সের শিশু ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিবর্গের জন্য টিকিট প্রয়োজন নেই।

Share





Related News

Comments are Closed