তামাবিল স্থলবন্দরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের তামাবিল স্থল বন্দরে আওয়ামীলীগের মদদপুষ্ট সন্ত্রাস ও তাদের পেতাত্মা, চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারদের বিরুদ্ধে অবিলম্বে দ্রুত গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) বিকেলে তামাবিল স্থল বন্দরের মূল ফটকের সামনে শিক্ষার্থীরা দীর্ঘ সারীতে এই মানববন্ধন পালন করে।
এসময় আওয়ামী সরকারের আমলে আওয়ামী মদদপুষ্ট তামাবিলের সিন্ডিকেট এম লিয়াকত আলী, জালাল উদ্দিন, ছরোয়ার হোসেন ছেদু, ওমর ফারুক ও রাসেলসহ চিহ্নিত চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারদের দ্রুত গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। বিগত ১৫ বছর স্বৈরাচার আওয়ামী সরকার ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি কায়েম করে, যার ফলে বৃহত্তর জৈন্তাসহ সিলেট অঞ্চলের ব্যবসায়ীরা নানাবিদ বঞ্চনা ও নিপীড়নের শিকার হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।
সেই সময় আওয়ামী লীগের নামধারী কতিপয় নেতাকর্মীরা বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্নয়ে ব্যাপক অনিয়মের মাধ্যমে সাধারণ ব্যবসায়ীদের জিম্মি করে হাজার কোটি টাকা লুটপাট করেছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দীর্ঘ এ মানববন্ধনে সরকারের বিগত ১৫ বছরের শাসনে লুটপাট, টাকা পাচার আর গুম খুনের ফিরিস্তি টেনে সমালোচনা করেন তারা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল মাসুমের উপস্থাপনায় বক্তব্য রাখেন এমসি কলেজের শিক্ষার্থী আবু তায়্যিব ফয়জুল্লাহ সাকিল, নূর মোহাম্মদ, ফয়সল আহমদ, সিলেট সরকারী কলেজের শিক্ষার্থী রাজি রায়হান, সাকিব হোসেন, লোকমান আহমদ, মৌলভিবাজার সরকারী কলেজের শিক্ষার্থী খায়রুল ইসলাম প্রমুখ।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed