হবিগঞ্জে বজ্রপাতে দুই ভাইসহ ৩ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বজ্রপাতে আপন দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় খলিল মিয়া (২৫) নামে এক যুবক আহত হয়েছেন।
সোমবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার জগদীশপুর ও বহরা ইউনিয়নে পৃথক সময় তারা মারা যান।
নিহতরা হলেন, খড়কি গ্রামে আশরাফ উদ্দিনের ছেলে সাহাব উদ্দিন (২৫), তার ছোট ভাই মনির উদ্দিন (২২) ও বহরা ইউনিয়নে দলগাঁও গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে শফিক মিয়া (৫৫)। আহত যুবকের নাম খলিল মিয়া (২৫)। তিনি দলগাঁও গ্রামের জলিল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে কৃষক সাহাব উদ্দিন ও তার ছোট ভাই মনির উদ্দিন খড়কি গ্রামের মাঠে কাজ করছিলেন। সেখানে বৃষ্টির সময় বজ্রপাতে দুজন আহত হলে তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একইদিন দলগাঁও গ্রামে শফিক মিয়া ও খলিল মিয়া বজ্রপাতে আহত হন। তাদেরও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শফিককে মৃত ঘোষণা করেন। খলিল মিয়াকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জান্নাতন নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগেরRead More



Comments are Closed