অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সতর্কতা জারি
বৈশাখী নিউজ ডেস্ক: অ্যান্ড্রয়েড যন্ত্রের অপারেটিং সিস্টেম ও প্রসেসরে একাধিক ত্রুটি খুঁজে পাওয়ায় ব্যবহারকারীদের জন্য সতর্কতা জারি করেছে ভারতীয় সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান দ্য ইন্ডিয়ান কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম (সিইআরটি-ইন)। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রয়েডের সিস্টেম, গুগল প্লে সিস্টেম হালনাগাদ, ফ্রেমওয়ার্ক, কারনেল মিডিয়াটেক কম্পোনেন্টস, এআরএম কম্পোনেন্টস, ইমাজিনেশন টেকনোলজিস এবং কোয়ালকম ক্লোজ সোর্স কম্পোনেন্টসে এসব ত্রুটি পাওয়া গেছে। এসব ত্রুটির ফলে হ্যাকাররা যন্ত্রে প্রবেশ করে গোপন তথ্য সংগ্রহের পাশাপাশি দূর থেকে সংকেতও (কোড) বসাতে পারবে। অ্যান্ড্রয়েড ১২, ১২-এল, ১৩ ও ১৪ সংস্করণের অপারেটিং সিস্টেমে এই ত্রুটি দেখা দিয়েছে। এসব ত্রুটি থাকলে কোয়ালকম এবং মিডিয়াটেক প্রসেসরে চলা অ্যান্ড্রয়েড যন্ত্রে অনুপ্রবেশ করতে পারেন সাইবার অপরাধীরা। অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেট কম্পিউটারে ঢোকার পর যন্ত্রের নিরাপত্তা ব্যবস্থাকে নিষ্ক্রিয় করে দিতে পারে।
এর আগে, গত সপ্তাহে আইফোন ব্যবহারকারীদের জন্যও একই সতর্কতা জারি করেছে সিইআরটি-ইন।
এরই মধ্যে এসব ত্রুটি সমাধানের জন্য নিরাপত্তা হালনাগাদ উন্মুক্ত করেছে ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। তবে সিইআরটি-ইনের পরামর্শ, এসব নিরাপত্তা ত্রুটি থেকে সুরক্ষিত থাকতে অপারেটিং সিস্টেম এবং অ্যাপের সর্বশেষ হালনাগাদ ইনস্টল করা। একই সঙ্গে বিশ্বস্ত উৎস থেকে অ্যাপ ইনস্টল করতে হবে।
এ ছাড়া অচেনা উৎস থেকে আসা ই-মেইল, এসএমএস ও যেকোনো বার্তায় থাকা ওয়েবসাইট লিংকে ক্লিক করা থেকেও বিরত থাকতে বলেছে ভারতীয় সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানটি।
Related News
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More



Comments are Closed