বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত সাংবাদিক মঞ্জুর হোসেন
বৈশাখী নিউজ ডেস্ক: লন্ডন বাংলা টেলিভিশনের নিউজ এডিটর এবং সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক পাঠাগার সম্পাদক মঞ্জুর হোসেন খান লন্ডন থেকে দেশে ফিরে সিলেট নগরীর পূর্ব দরগা গেইটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
গত ৩ আগস্ট শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের যৌক্তিক দাবি আদায়ের সময় পুলিশ এবং ছাত্রলীগ সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে আহত হন। তিনি স্হানীয় একটি হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষনে ছিলেন। তার ইচ্ছে ছিল দেশে ফিরে সবার সাথে দেখা করবেন কিন্তু তা আর সম্ভব হয়নি, তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।
সাংবাদিক মঞ্জুর হোসেন খান জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকা দিয়ে ২০০৪ সালে সাংবাদিকতা শুরু করেছিলেন। এছাড়াও দৈনিক আমদের সময়, দৈনিক আমাদের অর্থনীতি, দৈনিক জাতীয় অর্থনীতি এবং স্হানীয় দৈনিক সিলেট বানী পত্রিকায় দীর্ঘদিন কাজ করেন। সর্বশেষ তিনি দৈনিক আজকের সংবাদ পত্রিকার সিলেট ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৯ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক সাংবাদিক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি “অ্যাক্রেডিটেশন” কার্ড পেয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি
Related News
উপাচার্যের অপসারণ দাবিতে উত্তাল সিকৃবি, ৯ম দিনে অবস্থান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের পদত্যাগ ও অপসারণেরRead More
সিলেটে তিন খুন: বাবুলকে রিমান্ডে নিলো পিবিআই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগর রাজবাড়ি এলাকায় একই পরিবারের তিনজনকে হত্যার মামলার আসামি বাবুলRead More



Comments are Closed