মিছিলে মিছিলে উত্তাল সুনামগঞ্জ
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে ছাত্র ও নাগরিকদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে ও ৯ দফার দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে মিছিল মিছিলে উত্তাল সুনামগঞ্জের রাজপথ।
সাধারণ শিক্ষার্থীর ব্যানারে শনিবার (৩ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা।
এসময় তারা আন্দোলন দমনের নামে সারাদেশে ছাত্র ও নাগরিক হত্যার প্রতিবাদ জানিয়ে আইনশৃঙ্খলাবাহিনী ও সরকার তন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান প্রদান করেন। অভিলম্বে বৈষম্যবিরোধী ছাত্রদের ৯ দফা দাবি মানতে সরকারকে আহ্বান জানান আন্দোলনকারীরা।
শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে সুনামগঞ্জের বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থী ছাড়াও শহরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে।
Related News
সুনামগঞ্জে ভাবীকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পৈতৃক সম্পত্তি বিক্রির বিরোধের জেরে ভাবী হামিদা খানমকে (৬০) হাতুড়িRead More
সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক সংস্কারে প্রায় ৬ কোটি টাকার অনিয়মের অভিযোগ
সুনামগঞ্জ প্রতিনিধি: সড়কে সংস্কারের দৃশ্য নেই, মাঠে নেই কাঙ্ক্ষিত কাজের চিহ্ন—তবু কাগজপত্রে যেন কাজ শেষ।Read More



Comments are Closed