সিলেটে ৭২ লাখ টাকার চোরাচালান পণ্য ধরলো বিজিবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে, যার আনুমানিক সিজার মূল্য ৭২ লাখ ১৩ হাজার ৭৩০ টাকা।
বৃহস্পতিবার (২১ মে) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন বাংলাবাজার, সোনারহাট, বিছনাকান্দি, তামাবিল, প্রতাপপুর, সংগ্রাম, দমদমিয়া এবং পান্থুমাই বিওপি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভারতীয় শাড়ী, কাশ্মীরি শাল, মোবাইল ডিসপ্লে, জিরা, বিড়ি, ফুচকা, পুরাতন চাকার রিম, কম্বল, নারিকেল, চিনি, চা পাতা, সুপারি ও সাবানসহ বিভিন্ন চোরাচালানী পণ্য আটক করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে বাংলাদেশী শিং মাছও জব্দ করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটককৃত মালামালের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।’
Related News
কানাইঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধীRead More
বিশ্বনাথে আওয়ামী লীগের ৯২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে বিশেষ ক্ষমতা আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেরRead More



Comments are Closed