সিলেট ছেড়েছেন ১৫৫ বিদেশি শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের চলমান পরিস্থিতিতে সিলেট ছেড়ে নিজ নিজ দেশে চলে গেছেন ১৫৫ জন বিদেশি শিক্ষার্থী। এর মধ্যে ভারত ও নেপালের শিক্ষার্থী রয়েছেন। গত শনিবার থেকে তারা নিজেদের দেশে ফিরতে শুরু করেন বলে জানা গেছে। এর মধ্যে তামাবিল স্থলবন্দর দিয়ে ১৫২ জন ও ওসমানী বিমানবন্দর হয়ে ৩ জন শিক্ষার্থী দেশ ছাড়েন।
তাদের মধ্যে রয়েছেন জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজের ৬১ জন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ৭৭ জন ও পার্কভিউ মেডিকেল কলেজের ১৭ জন বিদেশি শিক্ষার্থী।
সূত্র জানায়, মেডিকেল কলেজে পড়ালেখার জন্য ভারত ও নেপাল থেকে প্রতিবছর অনেক শিক্ষার্থী আসেন সিলেটে। সিলেটের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি হয়ে তারা এমবিবিএস কোর্স সম্পন্ন করেন। চলমান কোটা বিরোধী আন্দোলন ও পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় আতঙ্ক ঘিরে ধরে বিদেশি শিক্ষার্থীদের। ফলে তারা সাময়িক সময়ের জন্য নিজেদের দেশে ফিরে যেতে আগ্রহ প্রকাশ করেন।
ভারতীয় সহকারী হাইকমিশন সিলেটের দ্বিতীয় সচিব (প্রেস, তথ্য, সংস্কৃতি ও শিক্ষা) মানস কুমার মুস্তাফি গণমাধ্যমকে জানান, সিলেটের মেডিকেল কলেজে পড়তে আসা ভারতীয় শিক্ষার্থীদের সাথে ১৭ জন নেপালী শিক্ষার্থীকে ভারত হয়ে তাদের দেশে ফেরার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
তিনি জানান, দেশে ফিরে যাওয়াদের মধ্যে জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজের ভারতীয় ৪৯ ও নেপালী ১২ জন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ৭৭ জন ভারতীয় এবং পার্কভিউ মেডিকেল কলেজের ১০ জন ভারতীয় ও ৭ জন নেপালী শিক্ষার্থী ছিলেন।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed