সিলেটের সাদা পাথরে ঘুরতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে পানিতে ডুবে ঈসমাঈল হোসেন (২৮) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১টার দিকে সাদাপাথর পর্যটন কেন্দ্রে এ ঘটনা ঘটে। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শাহাব উদ্দীনের ছেলে।
জানা গেছে, ঈসমাঈল সাদাপাথর এলাকায় গোসল করতে নেমেছিলেন। এ সময় পানির স্রোতে তিনি তলিয়ে যান। পরে সেখানে উপস্থিত তার সঙ্গীরা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার এসআই অজয় চন্দ্র রায়।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed