সিলেটে জেলা ভিত্তিক মেয়েদের ফুটবল প্রশিক্ষণ
বৈশাখী নিউজ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশের পারস্পরিক সহযোগিতায় সোমবার সিলেট সিটি কর্পোরেশন পর্যায়ে দলদলি চা-বাগান মাঠে জেলা ভিত্তিক মেয়েদের ফুটবল প্রশিক্ষণের ট্রেনিং সেশন পরিদর্শন ও প্রীতি ম্যাচ উপভোগ করেন ইউনিসেফ বাংলাদেশের চাইল্ড প্রটেকশন স্পেশালিস্ট মনিরা হাসান ও চাইল্ড প্রটেকশন কো-অর্ডিনেটর এসডি সানজিদা ইসলাম।
উক্ত ট্রেনিং সেশন পরবর্তী প্রীতি ম্যাচে কুশিয়ারা বালিকা টিম ১-০ ব্যবধানে সুরমা বালিকা টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এসময় মাঠে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া কর্মকর্তা মো: নূর হোসেন, ইউনিসেফ সিলেট সিটি কর্পোরেশনের সিপিসিএম পলাশী মজুমদার ও ইউনিসেফ সিলেট জেলার সিপিসিএম মো: শফিকুল ইসলাম, সিএফ হাজেরা বেগম, সিএফ আকলিমা আক্তার আখিঁ, বাফুফের নিবন্ধিত ফুটবল কোচ শরীফুল ইসলাম, কোচ মো: আনোয়ার হোসেন, ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল আহাদ, সুহেল তালুকদারসহ ক্রীড়ানুরাগী অসংখ্য ব্যক্তিবর্গ।
ম্যাচ পরবর্তী অ্যাওয়ারন্যাস প্রোগ্রামে পরিদর্শনকারী টিম আশাবাদ ব্যক্ত করেন ট্রেনিং এর ফলে মেয়েদের আশানুরূপ উন্নতি হয়েছে এবং এ ধারা অব্যাহত থাকলে প্রমীলা ফুটবল আরো অনেকদূর এগিয়ে যাবে।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed