হবিগঞ্জে পানিতে ভাসমান বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ সদর উপজেলার হখাইরপুলের ব্রিজের নীচ থেকে জাহির মিয়া (৬০) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৩ জুলাই) দুপুরে মরদেহটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।
মৃত জাহির মিয়া সদর উপজেলার রিচি ইউনিয়নের দুর্লবপুর গ্রামের মৃত ইয়াছির আরাফাতের ছেলে।
পুলিশ জানায়, জাহির মিয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। কিছুদিন ধরে তাকে খুজে পাওয়া যাচ্ছিল না। শনিবার হখাইরপুলের ব্রিজের নীচে তার মরদেহ পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, মৃত ব্যক্তি একজন মানসিক ভারসাম্যহীন। তিনি হয়তো পানিতে পড়ে গিয়ে মারা গেছেন। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed