কক্সবাজার আদালত প্রাঙ্গনে আসামিকে লক্ষ্য করে গুলি, আহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার আদালত প্রাঙ্গনে আসামিকে লক্ষ্য করে গুলি করা হলে দু’পক্ষের সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছেন।
রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এতে মহিউদ্দিন ও রণি নামে দুজন স্বেচ্ছাসেবকদল নেতা গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার সহযোগীদের নিয়ে মামলায় হাজিরা দিতে আসেন। সেটি শেষ করে বের হওয়ার পথে তাকে লক্ষ্য করে গুলি চালায় প্রতিপক্ষের লোকজন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানিয়েছেন, এখন পর্যন্ত তিন জনকে আটক করা হয়েছে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Related News
পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুজনের
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহতRead More
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুRead More



Comments are Closed