গোয়াইনঘাটে ছাগল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটের পূর্ব আলীরগাঁও ইউনিয়নের খলাগ্রামে ছাগল নিয়ে কথা-কাটাকাটির জের ধরে আবদুল মান্নান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
তিনি খলাগ্রামের কুদরত উল্ল্যাহর ছেলে। এ ঘটনায় উভয় পক্ষের আরও ৮-১০ জন আহত হয়েছেন।
শনিবার (৬ জুলাই) দুপুর ২টায় গোয়াইনঘাট উপজেলার ৫নং পূর্ব আলীরগাও ইউনিয়নের খলাগ্রামে এ ঘটনা ঘটে।
স্হানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একটি ছাগলকে কেন্দ্র করে শনিবার সকাল সাড়ে ৬টার দিকে পূর্ব আলীরগাঁও ইউনিয়নের খলাগ্রামের সাহেদ আহমদ ও পার্শ্ববর্তী নয়াখেল গ্রামের আব্দুল আলিমের মাঝে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে ঘণ্টাখানেক পর সাহেদ ও আব্দুল আলিমের আত্মীয়-স্বজনেরা কথা-কাটাকাটির সূত্র ধরে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় খলাগ্রামের শাহেদের পক্ষের আব্দুল মন্নানসহ ৭/৮ জন এবং আব্দুল আলিমের পক্ষের ২ জন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা উপস্থিত হয়ে সংঘর্ষ থামিয়ে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে মান্নান মৃত্যুবরণ করেন।
পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনার জের ধরে দুটি পক্ষে সংঘর্ষে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম পিপিএম ঘটনার কথা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এঘটনায় অভিযান চালিয়ে গোয়াইনঘাট থানা পুলিশ তাৎক্ষণিক ৪ জনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed