সিলেটে ফেকাস এর নতুন কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: ফরেন এডুকেশন কনসালট্যান্ট এসোসিয়েশন অব সিলেট (ফেকাস) এর ২০২৪-২০২৬ সালের কমিটি গঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (৪ জুলাই) সিলেট নগরীর একটি অভিজাত হল রুমে নব গঠিত এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে মো. আতিকুর রেজা চৌধুরীকে সভাপতি ও মুহাম্মদ জাকির আলীকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি তারেক আহমদ, সহ সভাপতি আবদুল্লাহ আল নোমান, যুগ্ম সম্পাদক মো. দিদার হোসেন, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ, কোষাধ্যক্ষ মাজেদ আল ফাহাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল কাদির, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান, দপ্তর সম্পাদক তানভীর লালন, ইসি সদস্য মো. মাহবুব আলম লস্কর, সৈয়দ মওদুদ আহমদ।
এসময় আগামী দিনে সংগঠনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের অঙ্গিকার ব্যক্ত করেন নব গঠিত কমিটি সদস্যরা। বিজ্ঞপ্তি
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed